ন্যায্য ও নির্ভুল সম্পদ বণ্টন হিসাব করুন
রমজান মাসে যাকাত দিচ্ছেন? আপনার যাকাত হিসাব করুন → এই হিসাবটি অ্যাপে দেখুন — অ্যাপ ইনস্টল করুন →হিসাবের তথ্য দিন
আত্মীয়-স্বজন নির্বাচন করুন
সংরক্ষিত হিসাব
শুধু এই ব্রাউজারে রাখা — ওয়ারিশের সংখ্যা ও সম্পদের পরিমাণ, কোনো নাম নয়।
ফলাফল ও বিশ্লেষণ
চিহ্নিত সম্পদের তালিকা
চিহ্নিত আত্মীয়-স্বজনের তালিকা
সম্পত্তির হিসাব — বণ্টনের আগে
বণ্টন তালিকা
| উত্তরাধিকারী | নাম | অংশ | জমি (শতাংশ) | স্বর্ণ (ভরি) | রূপা (ভরি) | টাকা |
|---|
সম্পদ বণ্টনের চিত্র
চার্ট লাইব্রেরি লোড হয়নি, তাই নিচে তালিকা আকারে দেখানো হলো।
উত্তরাধিকার চার্ট
অধিকারের দলিল ও নীতিমালা
বঞ্চিত আত্মীয় ও কারণ
এটি একটি কম্পিউটার-জেনারেটেড ফলাফল। চূড়ান্ত সিদ্ধান্তের আগে একজন বিজ্ঞ আলেম বা ফারায়েজ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিজের যাকাত হিসাব করুননগদ, সোনা-রূপা, ব্যাংক ও ব্যবসার সম্পদ থেকে — বর্তমান নিসাব অনুযায়ীফারায়েজ কী, আর এই ক্যালকুলেটর কীভাবে হিসাব করে
ফারায়েজ হলো কুরআন ও সুন্নাহ-নির্ধারিত ইসলামী উত্তরাধিকারের নিয়ম — কেউ মারা গেলে তাঁর রেখে যাওয়া সম্পত্তি কোন আত্মীয় কত অংশ পাবেন তা এতে নির্দিষ্ট। এই ক্যালকুলেটর হানাফি মাযহাব অনুযায়ী হিসাব করে: প্রথমে নির্দিষ্ট অংশের ওয়ারিশদের (জাবিল ফুরুজ) অংশ দেওয়া হয়, তারপর অবশিষ্ট পান আসাবারা। অংশের যোগফল এক-এর বেশি হলে আউল, আর অবশিষ্ট নেওয়ার কেউ না থাকলে রদ প্রয়োগ হয়। মৃত পুত্র বা কন্যার সন্তানদের অংশ বাংলাদেশে প্রচলিত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী হিসাব হয়।
বণ্টনের আগে মৃত ব্যক্তির দাফন-কাফনের খরচ, ঋণ এবং সর্বোচ্চ এক-তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়ত বাদ দিতে হয় — বিস্তারিত দেখুন সম্পত্তি বণ্টনের চারটি ধাপ।
কে সাধারণত কত পান — এক নজরে
| ওয়ারিশ | অংশ |
|---|---|
| স্বামী | সন্তান থাকলে ১/৪, না থাকলে ১/২ |
| স্ত্রী | সন্তান থাকলে ১/৮, না থাকলে ১/৪ (একাধিক স্ত্রী এই অংশ সমান ভাগে পান) |
| ছেলে | নির্দিষ্ট অংশগুলোর পর বাকি সব — প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ |
| মেয়ে | ছেলে না থাকলে একজন ১/২, একাধিক মিলে ২/৩; ছেলে থাকলে ছেলের অর্ধেক |
| বাবা | ছেলে থাকলে ১/৬; শুধু মেয়ে থাকলে ১/৬ ও অবশিষ্ট; সন্তান না থাকলে অবশিষ্ট সব |
| মা | সন্তান বা দুই বা ততোধিক ভাই-বোন থাকলে ১/৬, না থাকলে ১/৩ |
| ভাই-বোন | ছেলে, ছেলের ছেলে, বাবা বা দাদা থাকলে কিছু পান না |
এখানে "সন্তান" মানে ছেলে-মেয়ে বা ছেলের ঘরের নাতি-নাতনি। নির্দিষ্ট পরিবারের সঠিক অংশ জানতে উপরের ক্যালকুলেটর ব্যবহার করুন — কে কেন বাদ পড়েন তা হাজব লেখায় আছে।
সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন
- বাবার সম্পত্তিতে ছেলে কত পায়?
- স্বামী মারা গেলে স্ত্রী কত পাবেন?
- মেয়ে বাবার সম্পত্তিতে কতটুকু পাবে?
- ভাইয়ের সম্পত্তিতে বোন কত পায়?
- ছেলে না থাকলে ভাই কি সম্পত্তি পাবে?
- এতিম নাতি-নাতনি কি দাদার সম্পত্তি পাবে?
- নিঃসন্তান চাচার সম্পত্তি ভাতিজা পায়, ভাতিজি কেন পায় না?
- ওসিয়ত কতটুকু করা যায়?
- মৃত ব্যক্তির ঋণ থাকলে সম্পত্তি কীভাবে ভাগ হবে?
- ওয়ারিশান সনদ কীভাবে করবেন?
- ওয়ারিশ সূত্রে নামজারি কীভাবে করবেন?
- বণ্টননামা দলিল কেন লাগে?